উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা রেল দুর্ঘটনা। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস।ইতিমধ্যেই ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি বহু হতাহতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই রেলের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি (Railway Helpline numbers ) হল 03612731622, 03612731623. এছাড়াও একাধিক জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রাথমিক রিপোর্ট তৈরি করে যাত্রীদের চিহ্নিত করার কাজ চলছে। খবর বিকানের থেকে ট্রেনে উঠেছিলেন ৭০০ জন যাত্রী। এই ঘটনায় ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। রেল আধিকারিক সূত্রে খবর, সন্ধ্যা নেমে আসায় ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

এক রেল আধিকারিক জানান, দ্রুত পদক্ষেপ করেই উদ্ধারকার্যে নামা হয়েছে। কিন্তু অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ চালাতে গিয়ে ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।
ইতিমধ্যেই প্রায় ৫১টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকেই ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। জেলা প্রশাসনের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক নার্সদেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতির।
ওয়াকিবহাল মহল মনে করছে, বাড়তে পারে মৃতের সংখ্যা। পরিস্থিতির উপর নজর রাখছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন বলে টুইট করেছেন।
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার প্রেক্ষিতে ঘোষণা রেলের। রেলমন্ত্রী নিজে নজর রাখছেন উদ্ধারকাজে। ঘটনার বিস্তারিত বিবরণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
In an unfortunate accident, 12 Coaches of Bikaner – Guwahati Exp. derailed near New Maynaguri (West Bengal) this evening.
Personally monitoring the situation for swift rescue operations.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 13, 2022
তদন্তের জন্য রেলের তরফে তৈরি করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। তবে এই ক্ষেত্রে মূলত দুটি জিনিসের সম্ভাবনার কথা বলছেন রেল কর্তারা। প্রাথমিক অভিঘাত দেখে মনে করা হচ্ছে খুব সম্ভবত ট্র্যাকের সমস্যার জন্য ঘটেছে দুর্ঘটনা। ফিসপ্লেট খোলা বা ওই জাতীয় কোনও জিনিস ঘটেছিল কিনা তাও খতিয়ে দেখা যাচ্ছে। পাশাপাশি রেল ইঞ্জিয়ানিয়াররা এই জায়গায় ঠিক মতো কাজ করেছিলেন কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। সবমিলিয়ে জোরালো হচ্ছে নাশকতার সম্ভাবনাও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”