উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি (BJP)। মঙ্গলবার সকালে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন প্রভাবশালী মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। ঘণ্টা কয়েক পরেই অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন তিনি। এদিন আরও তিন বিধায়ক দল ছেড়েছেন। স্বাভাবিকভাবে ভোটের আগে এহেন হাই প্রোফাইল মন্ত্রী ও বিধায়কদের দল ছাড়ায় অস্বস্তিতে বিজেপি।
আরো পড়ুন- Goa Election 2022: গোয়ায় বিজেপিকে রুখতে তৃণমূল এবং কংগ্রেসের জোট চান শরদ
স্বামীপ্রসাদের সঙ্গেই মঙ্গলবার বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ দুই বিধায়ক রোশনলাল বর্মা এবং ভগবতীপ্রসাদ সাগর। সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার পরে অনগ্রসর সম্প্রদায়ের প্রভাবশালী নেতা স্বামীপ্রসাদ বলেন, ‘‘যোগী সরকার দলিত এবং অনগ্রসর বিরোধী নীতি নিয়ে চলছে। দলিত এবং অনগ্রসরদের অসম্মান করছে। তাই আমার এই সিদ্ধান্ত।’’ আগামী দিনে আরও নেতা-বিধায়ক বিজেপি ছাড়বেন বলে দাবি করেন তিনি।
सामाजिक न्याय और समता-समानता की लड़ाई लड़ने वाले लोकप्रिय नेता श्री स्वामी प्रसाद मौर्या जी एवं उनके साथ आने वाले अन्य सभी नेताओं, कार्यकर्ताओं और समर्थकों का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
सामाजिक न्याय का इंक़लाब होगा ~ बाइस में बदलाव होगा#बाइसमेंबाइसिकल pic.twitter.com/BPvSK3GEDQ
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 11, 2022
একদা মায়াবতী ঘনিষ্ঠ স্বামীপ্রসাদ দু’দফায় উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। পূর্ব উত্তরপ্রদেশের পড্রৌনা থেকে টানা তিন বার বিধানসভা ভোটে জিতেছেন তিনি। ২০১৬-র বিধানসভা ভোটের আগে তিনি বিএসপি ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। গত লোকসভা ভোটের স্বামীপ্রসাদের মেয়ে সঙ্ঘমিত্রা বদায়ুঁ কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জয়ী হন। অখিলেশের তুতো ভাই ধর্মেন্দ্র যাদবকে হারান তিনি।
অখিলেশ মঙ্গলবার স্বামীপ্রসাদকে দলে স্বাগত জানিয়ে টুইটারে লেখেন, ‘সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের জন্য লড়াই করা জনপ্রিয় নেতা শ্রী স্বামীপ্রসাদ মৌর্যজি এবং তাঁর সঙ্গে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই। সামাজিক ন্যায়বিচারের বিপ্লব হবে— বাইশেই হবে পরিবর্তন।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”