মালদাঃ– মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়। শনিবার রাতে মালদার গাজোল টোলপ্লাজা পার হওয়ার পর থেকে গাড়ির মালিক সেই গাড়ির কোনো খবর পান নি। এ নিয়ে ট্রাকের মালিক অমিত মন্ডল মালদা জেলার স্থানীয় থানায় অভিযোগ করেন এবং রাজ্য ফেড়ারেশন অফ ট্রাক মালিক সংঠনকে জানালে সেই সংগঠনের পক্ষ থেকে গাড়ি চুরি যাওয়া সংক্রান্ত একটি ভয়েস মেসেজ সংগঠনের সকল সদস্যকে জানালে সংগঠনের সদস্য চ্যাংরাবান্ধার আব্দুল সামাদ সেই মেসেজ পায় এবং চ্যাংরাবান্ধা সকল ট্রাক মালিকদের সেই গাড়ির বিষয়ে সচেতন করে। চুরি হওয়া গাড়িটি আজ সকালে চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প এলাকার একটি পার্কিং থেকে ধরা পরে। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছায় এবং তিন জনকে আটক করে মেখলিগঞ্জ থানায় পুলিশ। ট্রাকটিও উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”