বিজেপি এখন আর সাধারণ মানুষের কথা ভাবে না। এখনকার গুরুত্বপূর্ণ বিজেপি নেতারা সুবিধাবাদী। এমন বিস্ফোরক অভিযোগ করে মন্ত্রিত্বের পাশাপাশি বিধায়ক পদ ছাড়লেন গোয়ার (Goa) প্রভাবশালী বিজেপি বিধায়ক মাইকেল লোবো।
এদিকে মাইকেল লোবোর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বিধায়ক হারালো গোয়া বিজেপি। মাইকেল লোবোর পথ অনুসরণ করে প্রায় একই অভিযোগ তুলে এদিন পদত্যাগ করলেন প্রবীণ জান্তে। যিনি মায়েম কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি বিধায়ক পদ এবং বিজেপি থেকে এদিন ইস্তফা দিয়েছেন।
লোবো বলেন, দলের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। তবে তিনি তার সিদ্ধান্তের জন্য কেন্দ্র বা রাজ্যের নেতাদের দোষ দেননি। তিনি বলেন যে, আমার সাথে যে ব্যবহার করা হচ্ছে তাতে আমি বিরক্ত হয়ে উঠেছি। দলের নিচু পর্যায়ের কর্মীরা উপেক্ষিত। নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। দল এত বড় হয়েছে যে নিচু পর্যায়ের কর্মীদের অবদানের কদর করে না। অনেকেই আমার কাছে অভিযোগ করতে এসেছেন। দলে উত্থান-পতন থাকলেও কর্মীদের উপেক্ষা করা যায় না।
তিনি আরও বলেন, “অন্যান্য নির্বাচনী এলাকার দলীয় কর্মীরা আমাকে বলেছে দল এখন এত বড় হয়ে গেছে যে নীচুতলার কর্মীদের দিকে আর তাকায় না। নতুন নেতা নিয়ে আসে এবং তাদের আমাদের উপরে চাপিয়ে দেয়… আমরা তৃণমূল স্তরের কর্মী। আমরা অবহেলিত, আমাদের কোণঠাসা করে দেওয়া হচ্চে।”
একই দিনে পরপর দুই পদত্যাগের প্রতিক্রিয়া জানিয়ে, বিজেপি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, যারা নির্বাচনের আগে দল ছেড়েছে তারা “নিহিত স্বার্থ” মাথায় রেখে এটি করেছে। বিজেপি ওই বিবৃতিতে আরও জানিয়েছে, তাদের সহানুভূতি অর্জনের জন্য প্রয়াত মনোহর পর্রিকরের নাম ব্যবহার করা উচিত নয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”