কলকাতা: দিন ক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের (WB Municipal Elections)। শেষ হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা নেওয়াও। কিন্তু পরিস্থিতি বুঝে পিছনো হতে পারে রাজ্যের চার বকেয়া পুরসভার ভোট। আগেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তা জানিয়েছিল নির্বাচন কমিশন। এ বার ভোট করানো আদৌ সম্ভব কি না, তা নিয়ে কমিশনের (WB Election Commission) কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত। ১১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।
হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়ে এমনিতেই তরজা চলছে। তার মধ্যে করোনায় ভোটের প্রয়োজনীয়তা নিয়েও আপত্তি উঠছে। এমন পরিস্থিতিতে শুক্রবার সওয়াল-জবাব চলাকালীন, আদালত জানতে চায়, পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারি চার পুরসভায় নির্বিঘ্নে ভোট করানো সম্ভব কি না। এ নিয়ে কমিশনকে আদালতে হলফনামা জমা দিতে বলা হয়। ১১ জানুয়ারি এ নিয়ে ফের শুনানি করবে আদালত।
বড়দিন এবং বর্ষবরণের পর থেকে যে ভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে ভোট পিছনোর দাবি উঠতে শুরু করেছে। বামেরা জানিয়েছে, এই পরিস্থিতিতে ভোট হলে মারাত্মক বিপদ নেমে আসতে পারে। তাই ভোট আপাতত স্থগিত রাখাই সমীচীন। বিজেপি-রও একই বক্তব্য। করোনা পরিস্থিতিতে ভোট স্থগিত রাখার মতো সদর্থক পদক্ষেপ করা হলে, তাঁদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”