দিল্লিতে শুরু গোষ্ঠী সংক্রমণ। ওমিক্রনের পাশাপাশি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। পাল্লা দিয়ে হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। কম-বেশি সব হাসপাতালেই এটাই চিত্র। আর এই ছবি বদলে গিয়েছে মাত্র দু দিনের মধ্যে। কী হারে বেড়েছে, সেটা পরিসংখ্যান তুলে ধরলেই বোঝা যাবে।
৫ জানুয়ারি, ১২,০২৫ টি বেডের মধ্যে ৯৪৫টি বেড দখল হয়ে গিয়েছে। ১১, ৪০৫টি অক্সিজেন বেডের মধ্যে গত ৫ জানুয়ারি ৯২১টি বেডে রোগী ভর্তি হয়েছে। মোট ৩৩০৩টি বেডের মধ্যে গত ৫ জানুয়ারি ১৮৭টি বেডে রোগী ভর্তি করা হয়েছে।আর ভেন্টিলেটর সাপোর্টে থাকা মোট ১৫২৩টি বেডের মধ্যে ৬৫টি বেডে রোগী ভর্তি করতে হয়েছে।
পরের দিন, অর্থাৎ ৬ জানুয়ারির চিত্রটা একবার দেখা যাক।
৬ জানুয়ারি ১১২৫টি কোভিড বেডে রোগী ভর্তি করতে হয়েছে। ১০৯৯টি অক্সিজেন বেডে রোগী ভর্তি করতে হয়েছে। ওই দিন কোভিড আইসিইউ বেডে ২১৩জন রোগীকে ভর্তি করতে হয়। ভেন্টিলেটরে রয়েছেন ৭২জন রোগী।
যদিও দিল্লির চিকিৎসকমহল বলছে, আতঙ্কের কিছু নেই। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ম্যাক্স স্মার্টের মেডিক্যাল সুপার ডা. সাহার কুরেশি জানিয়েছেন, গত নভেম্বর-ডিসেম্বরের সঙ্গে তুলনা করলে বলতেই হয় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। হাসপাতালে যারা করোনা পরীক্ষার জন্য আসছে, সংখ্যাগরিষ্ঠের ক্ষেত্রে দেখা গিয়েছে, তারা কোভিড পজিটিভ। সংখ্যাটা আগামীদিনে আরও বাড়বে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”