গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯০ হাজার ৯২৮ জন। রাজ্যেও একদিনে করোনা আক্রন্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। গতকালই রাজ্যের বিশিষ্ট চিকিত্সকেরা জানিয়েছেন আমরা করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে রয়েছি। এর সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক। রাজ্যে কয়েকজনের দেহে ওমিক্রন পাওয়া গেলেও তা ব্যাপক হারে দেখা যায়নি। এরকম অবস্থায় শিশুরাও এই আতঙ্কের বাইরে নয়। কারণ তাদের ভ্যাকসিন দেওয়া হয়নি। আর সেটাই চিন্তায় ফেলেছে বাবা-মায়েদের থেকে শুরু করে চিকিৎসকদের। তবে এখনও পর্যন্ত শিশুদের মধ্যে কোভিডের উপসর্গ মৃদু। সেটাই আশার কথা।
আরো পড়ুন- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বিশেষজ্ঞ কমেটি দিয়ে খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের নামজাদা চিকিৎসক, ফুসফুস বিশেষজ্ঞ বিকাশ মৌর্য্য জানিয়েছেন, ‘অনেকেই নানা শ্বাসকষ্টের পাশাপাশি গলাব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার মধ্যে যেমন বড়রা আছেন, তেমনই আছে শিশুরাও।তবে শিশুদের মধ্যে উপসর্গের মাত্রা কম।’
আর এক নামজাদা ফুসফুস বিশেষজ্ঞ, চিকিৎসক হরিশ চাফেল বলেছেন, ‘শিশুদের টিকাকরণ হয়নি। ফলে তাদের মধ্যে কোভিডের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তো রয়েছেই। বিশেষ করে যেহেতু ওমিক্রনের সংক্রমণের হার খুব বেশি। যে সব বড়রা ভিড় থেকে ঘুরে আসছেন, তাঁদের মধ্যে ওমিক্রন দ্রুত ঢুকছে, সংক্রমণ ঘটাচ্ছে। আর তাঁদের থেকে ছড়িয়ে পড়ছে ছোটদের মধ্যে।’ তবে তিনিও বলছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে, ছোটদের মধ্যে এই রোগের উপসর্গ এখনও মৃদুই। ফলে ছোটদের নিয়ে এখনই উতলা হওয়ার কিছু নেই।
শিশুরা ওমিক্রনে আক্রান্ত হয়েছে কি না, তা বোঝার জন্য চিকিৎসকরা কয়েকটি উপসর্গের কথা বলেছেন। সেগুলি হল
১. জ্বর
২. সর্দি
৩. গলাব্যথা
৪. গায়ে হাত পা ব্যথ
৫. শুকনো কাশি
ছোটদের মধ্যে এই লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। এমনিে ছোটদের করোনা নিয়ে বিশেষ ভয় না থাকলেও, যে সমস্ত শিশুদের জটিল অসুখ রয়েছে, তাদের আলাদা করে খেয়াল রাখতে হবে। তেমনই বলছেন বিশেষজ্ঞরা

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন