মালদাঃ- মালদার চাঁচলে কংগ্রেসে ভাঙন।কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চাঁচল-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহজাহান আলম। খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলামপুর বুথে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের হাত ধরে দলে যোগ দেন শাহজাহান। একইসঙ্গে খরবা গ্রাম পঞ্চায়তের প্রাক্তন প্রধান লতিফুর রহমান ও খরবা গ্রাম পঞ্চায়তের কংগ্রেসের অঞ্চল সভাপতি হাজি জাহাঙ্গীর আলম সহ প্রায় শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় চাঁচলের খরবায় ওই যোগদান শিবিরে তৃণমূলের পতাকা ধরেন খরবা পঞ্চায়েত প্রাক্তন প্রধান লতিফুর রহমানও।শূধু তাই নয়,খরবা অঞ্চলের কংগ্রেসের দাপুটে নেতা জাহাঙ্গীর আলমও দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন এদিন।প্রায় শতাধিক মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
তৃণমূলে যোগদানকারি কংগ্রেসের কর্মাধ্যক্ষ শাহজাহান আলম জানান,স্ব ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নে আপ্লুত হয়ে ঘাসফুলে পদার্পণ করলাম।
চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন,আমি সবেমাত্র চাঁচলে পা রেখেছি।তবে আমাকে ভালোবাসে সবাই কাছে আসছেন।উন্নয়ন সব গ্রামেই হচ্ছে।সবাই স্বইচ্ছায় যোগ দিচ্ছে। যদিও চাঁচোল 1 নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি আনজারুল হক এর অভিযোগ, প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই দল বদল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কোনো প্রভাব পড়বে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”