দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের করোনায় আক্রান্ত হলেন তাঁরা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর সঙ্গে প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনাবিধি মানার আবেদনও জানিয়েছেন।
এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লেখেন, ‘শুভশ্রী এবং আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। প্রত্যেকে সুরক্ষিত থাকুন, মাস্ক পরে থাকুন। আর অবশ্যই যাতবীয় কোভিডবিধি মেনে চলুন।’
শুধু টলিউডই নয়, করোনার হানা বি-টাউনেও। একে একে বেশ কিছু খবর এসেছে ইতিমধ্যেই।
অমিতাভ বচ্চনের ঘরে ফের করোনা সংক্রমণ। এবার সংক্রমিত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ২ কর্মচারী, এমনটাই খবর সূত্রের। নিজের ব্লগেই এই তথ্য দিলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, ‘ঘরে কোভিড পরিস্থিতি, পরে সবার সঙ্গে যোগাযোগ করব’।
গত বছর করোনা আক্রান্ত হন অমিতাভ বচ্চন। এর পর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তারপরই অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও আক্রান্ত হন করোনায়। উদ্বেগ প্রকাশ করে এদিন ব্লগে লেখেন বিগ বি যে তাঁর বাংলোয় ফের করোনা হানা দিয়েছে। সূত্রের খবর, অমিতাভের বাংলোর এক মালি করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আক্রান্ত অর্জুন কপূর এবং তাঁর বোনও। তালিকায় রয়েছেন গায়ক সনু নিগমও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”