আমেরিকায় ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রন। ওমিক্রন আবহে এক দিনে ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। কোভিডের দু’টি ঢেউয়ের তুলনায় তিন গুণ বেশি সংক্রমণ হয়েছে বলে জানাচ্ছে সে দেশের স্বাস্থ্য দফতর। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সোমবার আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৪২ হাজার মানুষ।
আরো পড়ুন- আপনি কোভিড আক্রান্ত? চটজলদি দ্রুত সুস্থ হতে কি কি খাবেন, জেনে নিন
আমেরিকায় সংক্রমণে এখন চালিকাশক্তির ভূমিকায় ওমিক্রন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এক দিনে আক্রান্তের সর্বশেষ রেকর্ড ছিল প্রায় ছ’লক্ষ। ইতিমধ্যেই আমেরিকায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রতি ছ’জনের মধ্যে এক জন কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে আট লক্ষ ২৬ হাজার মানুষের।
দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে কোভিড সংক্রান্ত নির্দেশিকায় বেশ কিছু রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা প্রশাসন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”