রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১২৮। শুধু মাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্ত ১০৯০ জন। করোনার তৃতীয় ঢেউ রাজ্যে আসতে পারে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে রাজ্যের হাসপাতাল গুলির পরিকাঠামো উন্নত করতে ১২ কোটি বরাদ্দ করল স্বাস্থ্যদপ্তর।
আরো পড়ুন- কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ! রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্র
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য ১২ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শিশুদের চিকিৎসা পরিষেবায় আরও উন্নত করতে ১৮টি হাসপাতালে ‘পিকু বেড’-এর ব্যবস্থা করা হয়েছে। ৪৩৫টি ‘পিকু বেড’ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
এ ছাড়া কোভিড হাসপাতালগুলিতে সাধারণ বেড এবং সিসিইউ বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর চাইছে আরও বেশি করে করোনা পরীক্ষা করতে। সেই জন্য পরীক্ষাকেন্দ্রগুলির দিকেও নজর দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সেই জন্যও টাকা বরাদ্দ করা হয়েছে। হাসপাতালগুলিতেও যাতে করোনা পরীক্ষা বেশি করে করা সম্ভব হয়, সেই নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর।
এই সমস্ত ব্যবস্থা খুব দ্রুত তৈরি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রতি দিন দ্রুত বেড়ে চলার ফলে সতর্ক স্বাস্থ্য দফতর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”