পাকিস্তান এবং তালিবান জঙ্গিদের মধ্যে পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নানগরহার প্রদেশ নিয়ে জোর কোন্দল বেঁধে গিয়েছে। এই নিয়ে রবিবার আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করলে, পাকিস্তানের সেই কাজ ভেঙে গুঁড়িয়ে দেয় তালিবানরা। পাকিস্তানি সেনা দেখলেই গুলি করারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিপাকে পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। চাপে পড়ে কাবুলের তালিবান প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে ইসলামাবাদ।
আরো পড়ুন- কেন্দ্রীয় জোয়ানদের দিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ দিব্যেন্দুর বিরুদ্ধে
তবে এই ঘটনার পর, তালিবানরা দুই দেশের সীমান্ত নির্ধারণকারী ডুরান্ড লাইন মানবে না বলে সাফ জানিয়ে দিল। এই বিষয়ে পাক সেনেটের চেয়ারম্যান তথা পিপিপি দলের নেতা রাজা রব্বানি বলেন, ‘ডুরান্ড লাইনকে স্বীকৃতি দিতে নারাজ তালিবানরা। তাহলে আমরা কেন সেই সরকারকে আন্তর্জাতিক মান্যতা পাইয়ে দেওয়ার চেষ্টা করব?’
উল্লেখ্য, প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়ার পরও, অতীত কাল থেকেই আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ রয়েছে পাকিস্তানের। ১৯৪৭ সাল থেকেই ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি কোনও আফগান সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”