ফের কলকাতার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) এবং চেয়ারপার্সন মালা রায় (Mala Roy)। প্রত্যেকের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুক্রবার দুপুর ২টোয় কাউন্সিলরদের শপথগ্রহণ। ২৭ ডিসেম্বর মেয়র পদে শপথ নিতে পারেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা কর্পোরেশনের ১৩ জন মেয়র ইন কাউন্সিল (MMIC) বা মেয়র পারিষদ হলেন অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা।
এছাড়া নাম চূড়ান্ত হয়েছে বরো চেয়ারম্যানদের। এরা হলেন, বরো ১ – তরুণ সাহা, বরো ২- শুক্লা ভড়, বরো ৩ – অনিন্দ্য রাউত, বরো ৪ – সাধনা বোস, বরো ৫ – রেহানা খাতুন, বরো ৬- সানা আহমেদ, বরো ৭ – সুস্মিতা ভট্টাচার্য, বরো ৮ – চৈতালি চট্টোপাধ্যায়, বরো ৯ – দেবলীনা, বরো ১০ – জুঁই বিশ্বাস, বরো ১১ – তারকেশ্বর চক্রবর্তী, বরো ১২ – সুশান্ত ঘোষ, বরো ১৩ – রত্না শূর, বরো ১৪ – সংহিতা দাস, বরো ১৫ – রণজিৎ শীল, বরো ১৬ – সুদীপ পোল্লে।
আবারও মেয়র পদে নির্বাচিত হওয়ার পর আনন্দে আপ্লুত ফিরহাদ হাকিম। বৈঠক শেষে বেরিয়ে হাতজোড় করে জনতার উদ্দেশে কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, ”দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করব আবার। নিজের জীবন দিয়ে হলেও কর্তব্য পালন করে যাব। নতুন বোর্ড নিয়ে ভালভাবে কাজ করব।” ডেপুটি মেয়র অতীন ঘোষের প্রতিক্রিয়া, ”এই পদ কোনও আলঙ্কারিক পদ নয়। আমাদের কাজ করে যেতে হবে। কাজের অ্যাসেসমেন্ট করা তো খুবই জরুরি।” আগামী ২৮ তারিখ মেয়র পদে শপথ নেবেন ফিরহাদ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”