কলকাতা পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ডেআয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ ও ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। তিনজনই তৃণমূলের প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছেন।
আরো পড়ুন- কলকাতা পুরভোটে গো-হারা হারল বিজেপি , ১১৬ প্রার্থীরই জামানত বাজায়াপ্ত
জয়ের পর তিন নির্দল কাউন্সিলরই যোগ দিতে পারেন তৃণমূলে। মঙ্গলবার গণনা কেন্দ্র ছাড়ার আগে এমনই ইঙ্গিত দিয়েছেন তাঁরা। ঘটনাচক্রে তিন জনই মহিলা। এঁরা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রার্থী হয়েছিলেন। তিনজনই তৃণমূলের প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছেন।
কলকাতা বন্দর বিধানসভার অন্তর্গত ১৩৫ নম্বর ওয়ার্ডেও একই চিত্র। তৃণমূল প্রার্থী আখতারি নিজামি শাহাজাদার বিরুদ্ধে দাঁড়িয়ে যান রুবিনা। তিনিও নিরাপদ ব্যবধানে জয় পেয়েছে। বন্দর তৃণমূল সূত্রে খবর, রুবিনার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা।
মেটিয়াবুরুজ বিধানসভার ১৪১ নম্বর ওয়ার্ডে জয় পেলেন পূর্বাশা নস্কর। এই কেন্দ্রে নতুন প্রার্থী হিসেবে শিবনাথ গায়েনকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে ওয়ার্ডের একাংশ কর্মী সমর্থকদের সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করে বাজিমাৎ করলেন তৃণমূলের যুবনেত্রী পূর্বাশা। ৫০৯ ভোটে জয় পান তিনি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটলুঠ করে জয়ের চেষ্টার অভিযোগ করেও, তৃণমূলে ফিরতে চান বলে জানিয়েছেন সদ্য জয়ী এই নির্দল কাউন্সিলর।
তিননির্দল কাউন্সিলরকেই দলে নেওয়া হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। ২০১৫ সালের পুরভোটেও তিন নির্দল প্রার্থী জয় পেয়ে শেষ পর্যন্ত যোগ দিয়েছিলেন তৃণমূলে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”