” যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড়ুন তা উপভোগ করুন, ” কংগ্রেস নেতার এরকম মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে । নারী স্বাধীনতার প্রশ্নে কংগ্রেস বিধায়কের এমন উদাসীন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।
The House shall apologise to entire womanhood, every mother, sister & daughter of this nation for such an obnoxious & shameless behaviour @INCIndia @INCKarnataka @BJP4India @BJP4Karnataka @MahilaCongress @BJPMahilaMorcha pic.twitter.com/wPKbnxJlnp
— Dr. Anjali Nimbalkar (@DrAnjaliTai) December 16, 2021
বিধানসভায় কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে উঠেছিলেন বিধানসভার প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার। সেখানেই তিনি কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণকে সমান করে তোলেন। তাঁর বক্তব্য, “যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড় এবং উপভোগ করো। সেই পরিস্থিতিতে এটাই একমাত্র করণীয়।” বিধানসভায় কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের কাছে সময় চেয়েছিলেন বিধায়কেরা। কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি দাবি বিধায়কদের বলেন, সবাইকে সময় দিতে গেলে কী ভাবে বিধানসভা চলবে। তিনি মজা করে বলেন, ”আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।”
তবে এই প্রথম নারী বিদ্বেষী মন্তব্য করেননি কংগ্রেস নেতা। আগেও দুর্নীতিতে নাম জড়ানোয় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিয়েছিলেন রমেশ কুমার। এরপরেই আপত্তিকর তুলনা করেন কর্ণাটকের বিধায়ক এবং কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”