আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগার আতঙ্ক। পরপর কয়েকদিন বক্সা ব্যঘ্র প্রকল্পের কোর এরিয়ায় পাতা ক্যামেরায় বাংলার বাঘের অস্তিত্ব ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল। যার জেরে টানা ৫ দিন বন্ধ ছিল বক্সায় জঙ্গল সাফারি। তবে বাঘ-আতঙ্ক আপাতত অতীত। শুক্রবার থেকেই বক্সায় জঙ্গল সাফারি চালু হয়ে যাচ্ছে। জঙ্গলপ্রেমীদের সুখবর শুনিয়ে এই ঘোষণা করল ব্যঘ্র প্রকল্পের কর্তৃপক্ষ। তাতেই খুশি পর্যটকরা। শীতের মরশুম মানেই তো ভ্রমণের আদর্শ সময়। তাই উত্তরবঙ্গে গিয়ে বক্সায় জঙ্গল সাফারি না হলে পর্যটন যেন খানিকটা অসম্পূর্ণ থেকে যায়।
আরো পড়ুন- ‘যারা বলতেন বাংলায় দূর্গাপুজো হয়না তাদের মুখে চুনকালি’, নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার
যদিও স্থানীয় বনবসতিগুলিতে আতঙ্ক ছড়িয়েছিল খানিকটা। তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থাও নিয়েছে রাজ্য সরকার। তবে নিরাপত্তার স্বার্থে গত রবিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল জঙ্গল সাফারি। বাঘ এবং পর্যটকদের সুরক্ষার স্বার্থে আপাতত বক্সায় আগামী কয়েকদিন বক্সায় জঙ্গল সাফারি বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অবশেষে ৫ দিন পর শুক্রবার থেকে বক্সায় শুরু হচ্ছে জঙ্গল সাফারি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”