মালদাঃ- সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ‘কাটমানি’নেওয়া বা তোলাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের।তারপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গরিব মানুষদের ঘর পাইয়ে দিতে ২০ থেকে ২৫ হাজার টাকা করে ‘কাটমানি’ চাওয়ার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফার ইয়াসমিন ও তাঁর স্বামী আবু সুফিয়ান এবং উপপ্রধান আবু ইসমাইল ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মনিরুল আলম সহ মোট চার জনের বিরুদ্ধে। ওই চার জনের নামে বিডিও,এসডিও ও ডিএম অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন কমলাবাড়ি,সোনাপুর ও তালগাছি গ্ৰামের ১৪ জন উপভোক্তা।
আরো পড়ুন- পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ , রাজ্য পুলিশেই আস্থা কোর্টের
উপভোক্তাদের অভিযোগ ২০১১ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম থাকা সত্ত্বেও কাটমানি দিতে না পারায় ঘর পেতে বঞ্চিত হতে হয়েছে।এমনকি পঞ্চায়েত থেকে রেজুলেশন করে ১২ জন উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।অপরদিকে অবস্থা সম্পন্ন ও সরকারি চাকরিজীবীদের নামে ঘর হয়েছে। তালিকায় কম সংখ্যক স্কোর থাকা সত্ত্বেও মিলছে না ঘর অথচ বেশিসংখ্যক স্কোর সম্পন্ন ব্যক্তিরা পেয়েছে ঘর।ওই চার জনের যোগসাজশে এই সব কর্মকাণ্ড হয়েছে বলে আক্ষেপের সুরে জানান বঞ্চিত উপভোক্তারা।প্রশাসনকে বারবার জানিয়েও হচ্ছে না কোনো সুরাহা।
এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের বিডিও বিজয় গিরি সাংবাদিকের ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান ঘর দেওয়ার দায়িত্বে রয়েছে পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। ইনকুয়ারির ভিত্তিতে তালিকা তৈরি করা হয়।তারা কেন ঘর পেতে বঞ্চিত তা শিঘ্রই তদন্ত করার আশ্বাস দেন ।
প্রধান নিলুফার ইয়াসমিন কিছু বলতে না চাইলেও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মনিরুল আলম জানান অভিযোগকারীরা সকলেই অবস্থা সম্পন্ন ব্যক্তি।তাদের পাঁকা বাড়ি রয়েছে।ইনকুয়ারি করে তবেই তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
দেখুন ভিডিও-

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন