মালদা, ১৫ ডিসেম্বর : এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি আমবাগানে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ । যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদ এবং টাকাপয়সা লেনদেনকে ঘিরে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে থাকতে পারে ওই ব্যক্তি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
আরো পড়ুন- মালদায় প্রথম ওমিক্রন আতঙ্ক ! দুবাই ফেরত ৭ বছরের শিশুকে ভর্তি করা হল মালদা মেডিক্যালে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আহাদ আলী (৩৫)। তার বাড়ি গয়েশবাড়ি এলাকায়। পেশায় শ্রমিক ওই ব্যক্তি মঙ্গলবার রাতে বাড়ি ফেরে নি বলেও জানিয়েছেন মৃতের পরিবার। এদিন সকালে গয়েশবাড়ি এলাকার একটি আমবাগানে তার রক্তাক্ত ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”