২৪ ঘন্টার মধ্যে কান্দিতে (Kandi) তৃণমূল (TMC) কংগ্রেস নেতা খুনের ঘটনার কিনাড়া করল তদন্তকারীরা। নেপাল সাহার খুনে অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের (Birbhum) সাঁইথিয়া (Sainthiya) থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা তারকনাথ সাহা, বিষ্ণু দোলুই, বরুণ ঘোষ এবং সপ্তম ঘোষ।
তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, খুনিরা বিহারে পালানোর ছক কষেছিল। শেষপর্যন্ত তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান মেলে। অভিযুক্তদের গ্রেফতারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, সাঁইথিয়ার অমুয়া গ্রামে এক পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিল খুনিরা। মোবাইল লোকেশন ট্র্যাক করে তা জানতে পারে মুর্শিদাবাদের পুলিশ। এরপর সাঁইথিয়া পুলিশের সাহায্য নিয়ে তাদের গ্রেফতার করা হয়। সম্ভবত তারা বিহারে পালানোর ছক কষছিল। উল্লেখ্য, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা নেপাল সাহা। পথ আটকে তাঁকে গুলি করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর নেপাল সাহার মৃত্যু হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”