ফের রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । পাশাপাশি, শনিবার বিকেলে রাজভবনে ঢাকা হয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব তথা স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে। রাজ্যপাল তাঁর সরকারি টুইটারে সে কথা জানিয়েছেন। বিকেল পাঁচটা দশে দুই আমলা রাজভবনে পৌঁছন।
কিন্তু কোন কারণে রাজ্যের দুই শীর্ষস্তরের আমলাকে তলব করা হল, সে বিষয়ে রাজ্যপাল কিছু জানাননি। রাজভবনের একটি সূত্র জানাচ্ছে, কলকাতার পুরভোটে নিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রতি বিএসএফ-এর কাজের পরিধি বাড়ানোর পদক্ষেপ ঘিরে কেন্দ্র-রাজ্য তরজা সম্পর্কে দ্বিবেদী এবং গোপালিকার সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে ‘বিএসএফ বিরোধী মন্তব্য’ থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন রাজ্যপাল।
Chief Secretary @MamataOfficial Shri Hari Krishna Dwivedi, IAS and Additional Chief Secretary @HomeBengal Shri Bhagwati Prasad Gopalika, IAS would call on WB Governor Shri Jagdeep Dhankhar today at 5 PM at Raj Bhawan, Kolkata.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 11, 2021

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”