৬ মাস বন্ধ থাকার পর পয়লা নভেম্বর থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু হলেও এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। বনগাঁ-বারাসাত, বনগাঁ-মাঝের হাট ট্রেন নিয়ে একাধিক দাবি তোলেন নিত্যযাত্রীরা। আগের মত ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা।
বৃহস্পতিবার দুপুরে বনগাঁ-বারাসত লোকাল চালুর দাবি সহ একাধিক দাবি নিয়ে ট্রেন লাইনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাদের দাবি ছিল, স্কুল-কলেজ, অফিস খুলে গেলেও আগের মতো ট্রেন পরিষেবা কোভিড পূর্ব সময়ের মতো মিলছে না। ৯.২৫-এর বনগাঁ-বারাসত লোকাল চালু না হওয়ায় অফিসযাত্রীরা সাংঘাতিক সমস্যায় পড়ছেন। একইসঙ্গে অন্য ট্রেনেও বাড়ছে ভিড়। যেখানে সংক্রমণ এড়াতে ট্রেনে ভিড় কমার দরকার। সেখানে সব ট্রেন চালু না হওয়ায় এক-একটি ট্রেনের উপর মারাত্মক চাপ বাড়ছে বলে দাবি যাত্রীদের। অফিস টাইমে বাদুরঝোলা ভিড়ের চাপে আরও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সব মিলিয়ে যাত্রীরা বন্ধ থাকা লোকালগুলি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
পাশাপাশি যাত্রীদের আরো অভিযোগ, আগে যেসব ট্রেনগুলি ১২ বগি ছিল, তার মধ্যে এখন অনেক ট্রেনই মাত্র ৯ বগি নিয়ে চলছে, ফলে লম্বা রুটে যাত্রী চাপ আরও বাড়ছে। অবিলম্বে ব্যস্ত ও লম্বা রুটের বনগাঁ-মাঝেরহাট লোকাল ৯ বগি থেকে ১২ বগি করার দাবি তোলেন যাত্রীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”