সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং-এ রয়েছে ‘কাঁচা বাদাম’ গানটি। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাকে অর্ধনগ্ন হয়ে সারা গায়ে বাদামের মালা পরে সকলের সামনে আসতে দেখা গিয়েছিল। তবে এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানালেন কাঁচা বাদাম গানটির স্রষ্টা বীরভূমের ভুবন বাদ্যকরকে বিয়ে করে ফেলেছেন তিনি।
পাশাপাশি নিজেকে সকলের কাছে ‘বাদাম কাকিমা’ বলেও পরিচয় দিয়েছেন তিনি। বলাই বাহুল্য স্যান্ডির এই নতুন দাবি হতবাক করে দিয়েছে তার অনুগামীদের। এদিন তার শেয়ার করা ফটো থেকে অনুগামীরা দেখতে পেয়েছেন আকাশি রঙের নাইটি পরে এই জনপ্রিয় ইউটিউবার গলায় বাদামের মালা ঝুলিয়ে জড়িয়ে ধরেছেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকরকে।

প্রসঙ্গত কিছুদিন আগে গানের স্রষ্টা ভুবন বাদ্যকর বীরভূম থানায় নালিশ জানিয়েছিলেন যে তার গান চুরি করে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা রোজগার করছেন অথচ এক টাকাও তিনি পাচ্ছেন না। এবার স্যান্ডি সাহার সঙ্গে তাকে দেখে যারপরনাই খুশি হয়েছেন নেটিজেনরা।
কারণ তারা মনে করছেন এতে কিছুটা হলেও স্বীকৃতি পাবেন ভুবনবাবু। পাশাপাশি ইউটিউবার জানিয়েছেন নিজের সাধ্যমত সাহায্য করেছেন তিনি ‘কাঁচা বাদাম’ গানের জনককে। বলাইবাহুল্য তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন