অস্বস্তি অব্যাহত বঙ্গ বিজেপিতে । দলের অন্দরের ফাটল যেন ক্রমশ চওড়া হয়েই চলেছে। একদিকে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে খড়্গপুর সদরের অভিনেতা বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। দিলীপ ঘোষকে কটাক্ষ করে হিরণের মন্তব্য, “আমি হোর্ডিং পোস্টারে নেই। আমি মানুষের জন্য নিরন্তর কাজ করে চলি।” প্রসঙ্গত, এর আগে বিভিন্ন ইস্যুতেই পরস্পরের বিরোধিতা সামনে এসেছে। এবার বৃহস্পতিবারের গোষ্ঠীদ্বন্দ্বের পর তা আরও একবার সামনে এল। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দলীয় সমর্থকদের একটি হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে। যার পরেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষকে বিঁধলেন বর্তমান বিধায়ক হিরণ। হোর্ডিংয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে অভিবাদন জানিয়ে তাঁকে মধ্যমণি করা হয়েছে। হোর্ডিংয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর ছবিও রয়েছে। এমনকী হোর্ডিংয়ে রয়েছেন জেলা সভাপতি সৌমেন তিওয়ারিও। কিন্তু, নেই হিরণ! কাজেই ক্ষোভ উগরে দিয়েছে খড়্গপুরের বিধায়ক।
এপ্রসঙ্গে হিরণের তির্যক মন্তব্য, “আমি হোর্ডিং পোস্টারে নেই। নিরন্তর মানুষের জন্য কাজ করে চলি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। জনতাই জনার্দন, ভগবান। আমি জনগণের পূজারী। যাঁরা হোর্ডিং পোস্টারে আছেন, তাঁরা ভোট দিয়ে জেতাতে পারবেন না। শেষ কথা বলবে মানুষই।” নাম না করলেও, তিনি যে মূলত দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের উপরই অসন্তষ্ট, তা বলাই বাহুল্য। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা আবার হিরণকে সমর্থন জানিয়ে বলেছেন, “বিজেপিতে কোনও ভালো লোকই বেশিদিন টিকতে পারবে না।” পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি মন্তব্য করেছেন, “হিরণের বিলম্বিত বোধোদয় হয়েছে। সত্য কথা বলার জন্য ও বুঝতে পারার জন্য তাঁকে অনেক অনেক ধন্যবাদ জানাই।”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন