মধ্যযুগীয় অত্যাচারের ঘটনা সামনে এল আরও একবার। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আক্রান্তের পরিবারের দাবি, এলাকার কয়েকজন বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযোগ, বছর পঞ্চাশের মহিলাকে তাঁদের অসুস্থতার জন্য দায়ী করে ডাইনি অপবাদ দেওয়া হয়। বলা হয় ‘তুই তো ডাইনি’। এরপরই বাড়িতে চড়াও হয়ে বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম বৃদ্ধাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় ১২-১৩ জনের একটি দল ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে গালিগালাজ শুরু করে। বৃদ্ধা প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনায় ওই মহিলার মাথায় ও পিঠে চোট লেগেছে। ঘটনার সময়ই এলাকার কয়েকজন বাসিন্দা তাঁকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় প্রথমে পাঁচখুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ মতো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরনের ঘটনা আটকাতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”