উত্তপ্ত ক্যানিং, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার পূর্ব শিবনগর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে। যার জেরে শুক্রবারও উত্তেজনা রয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম নুর কারি সর্দার। তাঁর উপর তাঁর আত্মীয়-পরিজনরাই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত ছ’জনের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্তের ভাই লুসলাফ সর্দার ওই অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোশন গাজি নামে একজনকে আটকও করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুর ও তাঁর ভাই লুসনাফের সঙ্গে তাঁর আত্মীয়-পরিজনদের দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব শিবনগর গ্রাম। নুরকে লক্ষ্য করে তাঁর আত্মীয়রা প্রকাশ্যে গুলি-বোমা ছোঁড়ে বলে অভিযোগ। যদিও কোনওক্রমে প্রাণে বেঁচে যান নুর। তখন ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন লুসনাফ। সেই সময়েই হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। এরপর আক্রান্তকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন নুর। এদিকে, নুরের উপর হামলার ঘটনায় রাতেই ছ’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে তাঁর পরিবার। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”