করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছিল ক্রমশ। কিন্তু শেষ রক্ষা হল না। অবষেশে ভারতে ঢুকে পরল করোনার ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্ট। এখনও পর্যন্ত ২ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলেছে বলে জানাল স্বাস্থ্য মন্ত্রক। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লাভ আগরওয়াল।
আরো পড়ুন- বিশ্বে দ্বিগুণ হারে বাড়ছে Omicron সংক্রমণ, ছড়িয়ে পড়েছে ২৩টি দেশে
স্বাস্থ্য মন্ত্রকের সচিব লাভ আগরওয়াল এ দিন জানান, কর্ণাটকে দু জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। একজনের বয়স ৬৬ ও অন্যজনের বয়স ৪৬। গতকাল রাতে সেই রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের হাতে এসেছে বলে জানান তিনি। ওই দু জন কোথা থেকে এসেছেন, তা এখনও জানা যায়নি।

স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আক্রান্ত দুজনের উপসর্গ মৃদু, খুব ভয়ঙ্কর নয়। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তবে সবাই যাতে করোনা বিধি মেনে চলেন ও ভিড় এড়িয়ে চলেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান ড. ভিকে পাল জানিয়েছেন, এখনই নতুন করে কোনও করোনা বিধি তৈরি করার কথা ভাবছে না কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
কিছুদিন আগেই করোনার ওই ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’কে উদ্বেগের কারণ হিসেবে ব্যাখ্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। বিশ্বের যে সব দেশে এখনও পর্যন্ত ‘ওমিক্রন’-এর সন্ধান পাওয়া গিয়েছে, সেই দেশগুলিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। এই ভ্যারিয়েন্টের অভিযোজন ক্ষমতা এত বেশি যে, তার সংক্রমণ ক্ষমতাও অনেক বেশি। ভারতে এর আগে করোনা দ্বিতীয় ঢেউয়ের দাপটের কারণ হিসেবে ডেল্টা ভ্যারিয়েন্টকেই চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। এবার ‘ওমিক্রন’-এর কারণে নতুন ঢেউ আসবে না তো? এই আশঙ্কাই বাড়ছে দেশে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”