লক্ষ্য বাংলায় শিল্প গড়ে তোলা। একুশের বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্য শিল্প। তাই বাংলায় শিল্পের জোয়ার আনাই লক্ষ্য মমতা। তার আগে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন শিল্পপতি গৌতম আদানি (Goutam Adani)।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা করেন এই শিল্পপতি। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে বলে খবর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে আদানি গোষ্ঠীর শীর্ষকর্তার নবান্নে (Nabanna) এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও মমতা-আদানির এই সাক্ষাৎপর্ব নিয়ে এখনও সরকারি তরফে কিছু জানানো হয়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”