কৃষকদের লাগাতার আন্দোলনের পর সংসদের দুই কক্ষে বিনা আলোচনায় পাশ হয়ে গিয়েছিল কৃষি আইন প্রত্যাহার বিল। বাকি ছিল সেই বিলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর। বুধবার তাও হয়ে গেল। ফলে কৃষি আইন প্রত্যহার আইনি স্বীকৃতি পেল।
গত ১৯ নভেম্বর গুরু নানকের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। এরপর সোমবার শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষে বিনা আলোচনায় রেকর্ড গতিতে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১-এ স্বাক্ষর করায় এই পর্ব সমাপ্তি হল।
বিরোধীদের দাবি, কৃষি আইন বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ কৃষক পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা গত বছর নভেম্বর মাস থেকে ‘কালা কানুনে’র বিরুদ্ধে আন্দোলন করছিলেন। এদিকে সামনেই উত্তর ভারতের একাধিক রাজ্যে ভোট রয়েছে। নির্বাচনে বিজেপিকে যাতে কৃষক পরিবারগুলির রোষানলে না পড়তে হয়, সেই ভাবনা থেকেই কৃষি আইন প্রত্যাহারের মতো ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
উল্লেখ্য, গত সোমবার, সংসদে লোকসভা ও রাজ্যসভায় এই বিল পেশ করে সরকার। সেখানেই ধ্বনি ভোটে এই আইন পাশ হয়ে যায়। এই বিল নিয়ে আলোচনা চেয়ে বিরোধীদের বিক্ষোভের মাঝেও মাত্র ৪ মিনিটের মধ্যে এই বিল পাশ করে সরকার। অধিবেশনের শুরুতেই বিরোধী সাংসদরা (Opposition MPs) কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ শুরু করলে দুপুর ১২টা অবধি লোকসভা স্থগিত করে দেওয়া হয়. পরে ফের অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar) কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন এবং তা ধ্বনি ভোটে পাশ করানো হয়। রাজ্যসভায় মাত্র ৬ মিনিটেই পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন