বর্তমানে সবথেকে জনপ্রিয়তা পাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই ই শ্রম কার্ড (E Shram Card) । আপনি কি এখনো পর্যন্ত এই কার্ডে নিজের নাম নথিভুক্ত করেননি? না হলে আজই করে ফেলুন, আর তা নাহলে আপনি বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। শুধু তাই নয়, এই পোর্টালে নাম নথিভুক্ত করলে বিভিন্ন বীমা পাবেন আপনি। তবে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন কেবলমাত্র অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা।
অর্থাৎ রিক্সা চালক , দিনমজুর , ফুটপাতের দোকানদার প্রমুখ। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করা মাত্রই নাকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। তবে আদৌ কি এই কথা সত্য? তা নিয়েই আজকের এই প্রতিবেদন।
ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে টাকা কাটা হয়? হ্যা, একথা সত্য যে আপনি ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তবে এর পেছনের কারণ জানেন? আসলে আপনি যখনই ই-শ্রম পোর্টালে নিজের নাম নথিভুক্ত করছেন তখনই আপনার নামে একাধিক বীমা শুরু হয়ে যায়।
তার মধ্যে দুইটি বীমা অটোমেটিক ভাবে চালু হয়ে যায় এবং বাকি আরও যেসব বীমা রয়েছে তা চালু করতে হলে আপনাকে নির্দিষ্ট ব্যাংকের সাথে কথা বলতে হবে। অর্থাৎ সেগুলি চালু করা যাবে ব্যাংক মারফৎ।
কত টাকা কাটা হয়? এক্ষেত্রে যে দুটি বীমা অটোমেটিক ভাবে চালু হয়ে যায় তা হল-
১। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা: এই বীমার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের থেকে বাৎসরিক ৩৩০ টাকা কেটে নেওয়া হবে। তবে এর পরিবর্তে আপনি আপনার মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা পাবেন।
২. প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা:– এই যোজনার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাৎসরিক ১২ টাকা কেটে নেওয়া হবে।এরপ পরিবর্তে আপনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে ২ লক্ষ টাকা এবং আংশিক বিকলাঙ্গ হয়ে পরলে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন।তবে আপনি চাইলে এই বীমা গুলি বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকে লিখিত আবেদন করতে হবে। এরপর আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবেনা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”