কলকাতাঃ নজরে পুরভোট, (Civic Poll) প্রার্থীতালিকা ঠিক করতে আজ কালীঘাটে তৃণমূলের (Trinamool Congress) বৈঠক। বিকেল ৪টেয় বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী (TMC Supremo) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আজই আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই তালিকায় তরুণদেরকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে কার নাম এই তালিকায় থাকছে এবং কেই বা এই তালিকা থেকে বাদ যাচ্ছেন কোনও বিষয়ই এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই সদর দফতরে অনেক চিঠি এসেছে। জানা গিয়েছে, মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৪৪ জনের বদলে ৬০ জনের বেশি আসন করা হবে। সেই সঙ্গে প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক থাকবে।
অন্যদিকে, বিজেপি জানিয়েছে তাদের পক্ষ থেকে এখনও প্রার্থী নির্বাচনের কাজ সম্পন্ন হয়নি। বামেদের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হলেও তারা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে কি না তা এখনও স্পষ্ট নয়। যদিও জানা গিয়েছে, বেশ কিছু আসন বাদ রেখেই তারা প্রার্থী নাম ঘোষণা করবেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোটের স্বার্থেই এই পথ অনুসরণ করছেন বামেরা এবং তারাও তরুণদের ওপরেই মনোনিবেশ করছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”