মালদাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শিবির এর আয়োজন করা হলো মালদা জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে।
সারা রাজ্যে পাশাপাশি মালদা জেলাতেও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন।
শনিবার দুপুর বারোটা নাগাদ মালদা জেলার প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এই কার্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা।

এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৬৭ জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার মধ্যে নার্সিং, ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বহু ছাত্র-ছাত্রী। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা,ডি আই সেকেন্ডারি উদয়ন ভৌমিক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য আধিকারিক শাশ্বতী সাহা সহ অন্যান্য আধিকারিকরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”