গোয়ার মুখ্যমন্ত্রী পাথর খাদানের মালিক! গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইলেন মহুয়া মৈত্র। তৃণমূলের তরফে সাংসদ মহুয়াকে গোয়ার সংগঠনের দায়িত্ব দিতেই ময়দানে নেমে পড়েছেন।
শুক্রবার গোয়ার ডোনাপাওলায় সাংবাদিক বৈঠক করে মহুয়া মৈত্র বলেন, গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রমোদ সাওয়ান্ত ছিলেন একজন আয়ুর্বেদের চিকিৎসক। কিন্তু আচকাই তাঁর নামে একাধিক সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে। ২০১৯ সালে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার তালেখোল গ্রামে ১.২ হেক্টরের একটি পাথর খাদান নিজের নামে কিনেছেন গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।
মহুয়া জানান, তিনি পাথর খাদান কেনার মতো অর্থ পেলেন কোথায়? এর সিবিআই তদন্ত হওয়া উচিৎ। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনার দলের একজন মুখ্যমন্ত্রী কী পরিমাণ দুর্নীতিতে জড়িত তা গুরুত্ব দিয়ে দেখুন। তদন্তের নির্দেশ দিন।
শুক্রবার লুইজিনহো ফালেরিও এবং যতীশ নায়েককে পাশে বসিয়ে মহুয়া মৈত্র বলেন, গোয়ায় অবৈধ খাদানের ব্যবসা চলছে। নিয়ম মেনে এগুলির কোনও নিলাম হয়নি। গোয়ার বিজেপি সরকার এই খাদান নিয়ে সুনির্দিষ্ট কোনও নীতি আজও তৈরি করতে পারেনি।
শুধু খাদান দুর্নীতি নয়, গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহাদেই নদীর জল বেআইনি ভাবে কর্ণাটককে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন মহুয়া। তিনি বলেন, এই জল বণ্টন নিয়ে কর্ণাটক সরকারের সঙ্গে গোয়া সরকারের মামলা চলছিল ট্রাইবুনালে। মামলায় কর্ণাটক সরকার হেরে যায়। তা সত্ত্বেও কীভাবে কোন ডিলের ভিত্তিতে জল পাচ্ছে কর্ণাটক? বেশ কিছুদিন আগে দিল্লিতে গিয়ে কর্ণাটকের এক প্রভাবশালী নেতা প্রকাশ্যে দাবি করেছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ডিল ফাইনাল হয়ে গিয়েছে। কর্ণাটকের জল পেতে আর কোনও সমস্যা হবে না। বাস্তবে হয়েওছে তাই। এর পিছনে বেআইনিকাণ্ড আছে। এই সবকিছুর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের গোয়ার ইনচার্জ মহুয়া মৈত্র। এদিন গোয়া তৃণমূলের যোগদান কর্মসূচিও চলে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”