নন্দীগ্রাম মামলায় কলকাতা হাই কোর্টের বিচারে তাঁর আস্থা নেই বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার হাই কোর্ট বলল, রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে এই বক্তব্য লিখে জমা দিতে হবে আদালতে। আগামী ১ ডিসেম্বর নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি। তার আগে ২৯ নভেম্বর ওই লিখিত বক্তব্য জমা দিতে হবে। নন্দীগ্রাম ভোট গণনায় কারচুপি মামলাটি শুভেন্দুর দাবি অনুযায়ী হাই কোর্ট থেকে অন্যত্র সরানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে তারপর।

এদিন সকালেই শুভেন্দু তাঁর আইনজীবী মারফত হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন যাতে মূল মামলাটির শুনানি না করা হয়। কেননা তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন ভিন্ন রাজ্যের হাইকোর্টে মূল মামলাটি সরাবার জন্য। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারধীন। তাই এদিন মূল মামলার শুনানি যেন না করা হয়। তবে শুভেন্দুর সেই আর্জি গৃহীত হয়নি। যথাসময়ে মামলার শুনানি শুরু হয়। আর সেখানেই হাইকোর্ট কার্যত পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয় শুভেন্দু অধিকারীর দিকেই। কেন কলকাতা হাইকোর্টের ওপর শুভেন্দুর আস্থা নেই তা তাঁকে লিখিত ভাবে জানাতে হবে। সেই জবাব পাওয়ার পরেই নন্দীগ্রাম ভোট গণনায় কারচুপি মামলাটির শুনানি হবে। তখন এটাও খতিয়ে দেখানো হবে যে ওই মামলা কলকাতা হাইকোর্ট ছাড়া অন্য কোনও রাজ্যের হাইকোর্টে পাঠানো উচিত হবে কী হবে না।
কলকাতা হাইকোর্টের এদিনের এই পর্যবেক্ষণে আইনজীবী মহলের ধারনা শুভেন্দুকে কার্যত অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দেওয়া হয়েছে। কেননা হাইকোর্টের প্রতি অনাস্থাজ্ঞাপণ কার্যত আদালত অবমাননার সামিল। শুভেন্দুকে আইনি পথেই তার ব্যাখা দিতে হবে যা খুবই কঠিন। কেনা রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে হাইকোর্টের সরাসরি কোনও সম্পর্ক নেই। শুভেন্দু যদি দাবিও করেন যে তাঁর পক্ষের সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে সেক্ষেত্রেও প্রশ্ন উঠবে সেখানে হাইকোর্টের প্রতি অনাস্থা আসছে কী করে। আর শুভেন্দুর জবাব যদি আদালতের পছন্দ না হয় বা যুক্তিগ্রাহ্য না হয় তাহলে মূল মামলার শুনানি কলকাতা হাইকোর্টে চালিয়ে নিয়ে যেতে আর কোনও অসুবিধা হবে না।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা