বীমা কোম্পানির আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সের পরে বীমা করা যায় না। তাই ইচ্ছে থাকলেও অনেকেই বয়েসের কারণে বীমা করতে পারেনা। সেই সুযোগ নিয়ে প্রবীণ নাগরিকদের কাছ থেকে বীমা করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল সল্টলেকের একটি সংস্থা।
সেক্টর ফাইভ এর একটি বীমা সংস্থা, বীমা করে দেওয়ার নামে প্রবীণদের টোপ দেয় । কিছু প্রবীণ ব্যক্তি সংস্থাটির আশ্বাস পেয়ে বীমা করার জন্য টাকাও দেয়। কিন্তু পরে তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছে। বীমা করিয়ে দেওয়ার নাম করে সংস্থাটি তাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর তারা বিধান নগর থানায় অভিযোগ জানান।
পুলিশ সূত্রে খবর, এই সংস্থাটি যেকোনো বয়সেই বীমা করিয়ে দেওয়ার আশ্বাস দিতে। আর এই আশ্বাস দিয়েই কিছু বয়স্ক প্রবীণ ব্যক্তিদের থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি বিধান নগর সাইবার ক্রাইম থানায় ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি, সে অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধর অরূপ মান্না কে গ্রেপ্তার করে বিধান নগর থানার পুলিশ। ধৃত অরূপ মান্নাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে, আদালত ৬ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”