

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হওয়ায় হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহাকে দল থেকে বহিষ্কার করা হলেও অস্বস্তি কাটছে না বিজেপির। হাওড়ায় আরও কেউ ক্ষোভ প্রকাশ করবেন কি না, তা নিয়ে দলে সংশয় রয়েছে। সেই সংশয় রয়েছে কলকাতা নিয়েও। বিজেপি সূত্রে খবর, সে কারণেই হাওড়ার পাশাপাশি কলকাতার কমিটি ঘোষণাও আপাতত স্থগিত রাখা হয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই ধীরে চলার নির্দেশ দিয়েছেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর।
গত মঙ্গলবার হাওড়ার পাশাপাশি কলকাতার কমিটি তৈরি করে রাজ্য বিজেপি। সুকান্ত, শুভেন্দু ছাড়াও শীর্ষ রাজ্য নেতাদের অনেকেই সেই বৈঠকে ছিলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৪৪টি আসনে ভোটের জন্য চারটি জোনে ভাগ করা হবে। সেই চারটি জোনের দায়িত্ব দেওয়ার জন্য চারটি নামও চূড়ান্ত হয়। প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রুদ্রনীল ঘোষ, তুষারকান্তি ঘোষ এবং কল্যাণ চৌবে। এই চার জনকে মাথায় রেখে কমিটি তৈরি হয়ে গেলেও আপাতত তা ঘোষণা করতে চাইছে না রাজ্য বিজেপি। কারণ, এই চার জনের মধ্যে রাজ্য সম্পাদক পদে থাকা তুষারকান্তি ছাড়া বাকিরা প্রত্যক্ষ রাজনীতিতে নতুন। রুদ্রনীল বিধানসভা নির্বাচনের আগেই দলে এসেছেন। এঁদের নেতৃত্ব কলকাতার পুরনো নেতারা মেনে নেবেন কি না, তা নিয়েই শঙ্কা। দল চাইছে না কলকাতাতেও হাওড়ার মতো অনভিপ্রেত কিছু ঘটুক।
প্রসঙ্গত, কলকাতা পুরসভায় গত নির্বাচনে আশাতীত ফল করেছিল বিজেপি। ৭, ২২, ২৩, ৪২, ৭০, ৮৬ এবং ৮৭ ওয়ার্ডে জয় পায় পদ্ম। যদিও সাত পুরপ্রতিনিধিকে ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। নির্বাচনের পরে ৭ নম্বরের কাউন্সিলর বাপি ঘোষ এবং ৭০ নম্বরের অসীম বসু তৃণমূলে যোগ দেন। অন্য দিকে, ১০২ নম্বরের সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন। তবে এ বার সব ক’টি আসন ধরে রাখা যাবে কি না তা নিয়ে চিন্তায় বিধানসভা নির্বাচনে বিপর্যস্ত বিজেপি।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার