মালদা,১৩ নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকাসহ এক প্রৌঢ়কে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।
শনিবার ভোরে কালিয়াচক থানার আলিপুর শিরোটোলা এলাকায় হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকাসহ ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রৌঢ়ের নাম, আব্দুল সৈয়দ (৫৯)। বাড়ি কালিয়াচক থানার আলিপুর শিরোটোলা গ্রামে।
ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা এবং নগদ ১০ লক্ষ ৮ হাজার টাকা।
পুলিশের প্রাথমিক অনুমান নিজের বাড়ি থেকেই ওই প্রৌঢ় গাঁজার কারবার করতেন।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই প্রৌঢ়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করে।
শনিবার হেফাজতে চেয়ে ওই প্রৌঢ়কে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”