

ইম্ফলঃ মণিপুরে (Manipur)অসম রাইফেলসের (Assam Rifles)কনভয়ে জঙ্গি হামলা। মায়ানমর লাগোয়া মণিপুরের চূড়াচন্দ্রপুরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই জঙ্গি হামলায় (Terrorists Attack)চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। হামলায় কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। নিহত কম্যান্ডিং অফিসারের নাম কর্নেল বিপ্লব ত্রিপাঠী। হামলায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে।
সুত্রের খবর, শনিবার সকাল দশটা নাগাদ মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলায় অফিসারেন কনভয়ে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেই সময় কনভয়ে ছিলেন কম্যান্ডিং অফিসারের গোটা পরিবার। সেখানেই অফিসারের স্ত্রী ও সন্তান সহ সাত জওয়ানের মৃত্যু হয় বলে খবর।
জানা গিয়েছে, ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী গতকাল শুক্রবার তাঁর বেহিয়াং কয় পোস্টে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এদিন সকাল ১০ টা নাগাদ ওই কনভয়ে হামলা চালানো হয়।
সুত্রের খবর, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এ এই হামলার পিছনে রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ। এই হামলায় পিএলএ-র হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে।
আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের বেহিয়াং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিরাপত্তাকর্মীরা যে কনভয়ে যাচ্ছিলেন, জঙ্গিরা সেই কনভয়ে হামলা চালায়। কনভয়ে কুইক রেসপন্স টিমের সঙ্গে কমান্ডিং অফিসারের পরিবারের সদস্যরা ছিলেন। এই ঘটনায় আরও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় ২০১৯ সালের পুলওয়ামার ছায়া। সেই বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় আতঙ্কবাদীরা। ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে পাক জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের নাম। এদিন কনভয়ে ছিল ৭৮ বাস। প্রায় আড়াই হাজার সেনা এদিন জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর এই হামলা চালানো হয়।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার