ঠিক ছিল দীপাবলির সন্ধ্যায় ছেলেকে নিয়ে বাড়িতে বাজি পোড়ানো হবে। সকলে মিলে দীপাবলির উৎসবে মাতবেন। তাই সাত বছরের ছেলেকে নিয়ে বাবা গিয়েছিলেন বাজি কিনতে। কিন্তু সেটাই কাল হল। দীপাবলির সন্ধ্যার আগেই মর্মান্তিক ঘটনায় প্রাণ গেল বাবা ও ছেলের। একটি স্কুটিতে বাজি কিনে ফেরার পথেই সেই বাজি ফেটে গেল আচমকা, তাতেই ঝলসে গেলেন দুজনে। পাশাপাশি আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়েছেন ওই বিস্ফোরণে। ঘটনাটি তামিলনাড়ুর ভেল্লুপুরম জেলার আরিয়ানকুপ্পমের।
জানা যাচ্ছে, আরিয়ানকুপ্পমের বাসিন্দা কালাইনেসান (৩৫) তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে নামিয়ে সাত বছরের ছেলে প্রদেশকে নিয়ে বাজি কিনতে গিয়েছিলেন স্থানীয় বাজারে। ওই ব্যক্তি স্থানীয় মোটর মেকানিক। দুই ব্যাগ ভর্তি বাজি কিনে স্কুটিতে চাপিয়ে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরছিলেন কালাইনেসান। পথেই আচমকা বিস্ফোরণ হয় ওই বাজিতে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভয়াবহ ওই বিস্ফোরণ এবং মর্মান্তিক পরিনতি দেখে শিউরে উঠছেন অনেকেই। ভিডিওতে দেখা যাচ্ছে পলিথিনের ব্যাকে বাজি ভরে স্কুটির সামনেটায় রেখেছিলেন ওই ব্যক্তি। তাঁর উপরেই বসিয়েছিলেন সাত বছরের ছেলেকে। সামনে একটি পুলিশের ব্যারিকেড থাকায় সম্ভবত ব্রেক কষেছিলেন তিনি। আর তখনই বিস্ফোরণ ঘটে । রাস্তায় হঠাৎ জোরালো বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা ছুটে এসে দেখেন ঝলসানো দু’টি দেহ রাস্তার দু’পাশে ছিটকে পড়ে আছে। পিতা-পুত্রের দেহ দুটি পুরোপুরি ঝলসে গিয়েছে।
রাস্তায় হঠাৎ জোরালো বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা ছুটে এসে দেখেন ঝলসানো দু’টি দেহ রাস্তার দু’পাশে ছিটকে পড়ে আছে। হাত কয়েক দূরে আরও দু’জন মোটরবাইকআরোহী গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন।
পুলিশ জানিয়েছে, ব্যাগে থাকা বাজিতে ঘর্ষণের কারণে বিস্ফোরণ হয়েছে। অভিঘাত এতটাই জোরালো ছিল যে কালাইনেসান এবং তাঁর ছেলে পুরো ঝলসে গিয়েছিল। গুরুতর জখম হন অন্য বাইকের দুই আরোহী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”