দীপাবলির রাতে কুয়োতে পড়ে গেল হস্তিশাবক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ির সেনা ছাউনি সংলগ্ন এলাকায়। জানা গেছে গতকাল সন্ধ্যায় কতর্ব্যরত কয়েকজন সেনার নজরে পড়ে যে একটি হস্তিশাবক সেনা ছাউনি সংলগ্ন কূয়োতে পড়ে রয়েছে। এরপর পাশ্ববর্তী বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় বনদপ্তরের কর্মীরা। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ হস্তিশাবকটিকে উদ্ধার রাতেই শাবকটিকে তার দলের কাছে ফেরানো হয়েছে।
উল্লেখ্য মরাঘাট থেকে রেতির জঙ্গলে যাওয়ার পথেই পরে বিন্নাগুড়ি সেনা ছাউনি। যেকারণে জঙ্গলে পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই বিন্নাগুড়ি সেনাছাউনিতে চলে আসে দলছুট হাতি ও হাতির দল। এদিনও হয়তো হাতির দলের সাথে এসেছিল শাবকটি। এরপর হয়তো কোনো কারণে হস্তিশাবকটি কূয়োতে পড়ে যায়। তবে হস্তিশাবকটিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ফিরিয়ে দেওয়ায় খুশি পরিবেশ প্রেমী ও বনকর্মীরা।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”