কলকাতাঃ বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন । প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর দিন ৯.২২ মিনিটে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তৃণমূলের বর্ষীয়ান এই নেতার। ৭৫ বছর বয়সে এসএসকেএমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুব্রত স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন। তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। রাত ৯টা ২২মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
২৪ অক্টোবর, রবিবার স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে যাওয়ার পর সুব্রতকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। শ্বাসকষ্ট বাড়ায় উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিবিদ।
এদিন তাঁর শারীরিক অবস্থার কথা শুনেই বাড়ির কালীপুজো ছেড়ে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন, “সুব্রতদার শেষ যাত্রায় আমার থাকা সম্ভব নয়। সুব্রতদার দেহ আমার পক্ষে দেখা সম্ভব নয়।”
এদিন কথা বলতে গিয়ে কিছুটা শোকবিহ্বল হয়ে পড়েছিলেন মমতা। তিনি বলেন, “কিছুদিন আগে দার্জিলিংয়ে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনমতে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। আজকে মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে গিয়ে পিস ওয়ার্ল্ডে রাখা হবে। কাল ১০টা থেকে ২টো পর্যন্ত রবীন্দ্র ভবনে শায়িত থাকবে দেহ। যারা শেষ দেখতে চান সেখানে শেষ শ্রদ্ধা জানান হবে। সেখান থেকে বাড়িতে যাবে, ক্লাবে যাবে দেহ। আমি সেখানে থাকব না।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”