বালুরঘাট ; সন্ধ্যায় বুনিয়াদপুর শহরে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
*ভরসন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বড়াইল এলাকায় এক বাড়ির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।* *বুনিয়াদপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ড বড়াইল এলাকার বাসিন্দা মানিক বিশ্বাসের বাড়িতে এই দিন সকলের অনুপস্থিতিতে এই চুরির ঘটনাটি ঘটে। জানা যায় এই দিন গৃহকর্তী বীথিকা বিশ্বাস সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ তার মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে বাড়ি ফেরেন।* *যদিও বাড়ির সামনে আসতেই লোহার প্রধান দরজার তালা ভাঙা দেখে চক্ষু চড়কগাছ হয় তাদের। পরবর্তীতে বাড়িতে ঢুকতেই দেখতে পান এক চোর বাড়ির সমস্ত চুরি করার সামগ্রী গুছিয়ে নিচ্ছে।* *পাশাপাশি আলমারির লকার ভাঙ্গা এছাড়াও অন্যান্য সমস্ত আসবাবপত্র এলোমেলো। কিছু বুঝে ওঠার আগেই গৃহকর্তী ও তার মেয়ে কে ধাক্কা দিয়ে চম্পট দেয় চোর। এরপরই তাদের চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে আসে। যদিও বাড়ির অন্যান্য বড় বড় সামগ্রী নিয়ে পালাতে অসমর্থ হলেও, ততক্ষণে লক্ষাধিক টাকার সোনার গহনা খোয়া গিয়েছে। ঘটনার পরই খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। বুনিয়াদপুর সহ সমগ্র বংশীহারী ব্লকের মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটেছে এলাকাবাসীরা পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।* *বাসিন্দারা দাবি জানিয়েছেন অবিলম্বে চোরকে যেন গ্রেফতার করা হয়।*

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”