দক্ষিন দিনাজপুরঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শেষ হতেই রাজ্য জুড়ে করোনার গ্রাফ উর্ধমূখী। এবার সেই পরিস্থিতিতে করোনা সংক্রমন রুখতে আবার উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আর সেই কারণেই ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের দুটি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জানা গেছে, বালুরঘাট শহরের রথতলা এলাকা ও বুড়ি মা কালী এলাকায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকাগুলিতে। এলাকাগুলিতে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের নানান বিধি-নিষেধ আরোপ করছে পুলিশ প্রশাসন। পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন আরো বেশ কিছু এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে। প্রসঙ্গত, সেই তালিকায় রয়েছে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকা, নারায়ণপুর এবিটিএ ভবন সংলগ্ন এলাকা, উত্তরণ ক্লাব এলাকা সহ মোট নয়টি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে এমনই তথ্য জানা গেছে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু