শিলিগুড়িঃ করোনার টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি। তাহলে ডেথ সার্টিফিকিটে মোদির ছবি থাকবে না কেন? রবিবার শিলিগুড়িতে এই প্রশ্নই তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, যারা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে?” কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন?
আরো পড়ুন- শুকরের কিডনি বসানো হল মানুষের শরীরে
তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। কাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। যাবেন কার্শিয়ঙেও। আজ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা।
সেখানে তিনি বলেন, আমরা ৭ কোটি টিকা এখনও পর্যন্ত দিতে পেরেছি। আমাদের প্রয়োজন ১৪ কোটি টিকা, পেয়েছি ৭ কোটি। সবাইকে ডবল ডোজ না দিতে পারলে ১০০ শতাংশ বলব কী করে? সত্যি কথা বলা ভাল, সত্যি আড়াল করা ঠিক নয়। বলা হচ্ছে দেশে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ। করোনার টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি। তাহলে ডেথ সার্টিফিকিটে মোদির ছবি থাকবে না কেন? সারা ভারতে এখনও ৩৫ কোটি মানুষ একটি ডোজও পাননি। ছোটদের জুড়লে সংখ্যাটা ৭০-৭৫ কোটিতে পৌঁছে যাবে। বাংলায় একটাও টিকা নষ্ট হয়নি। কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে? কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন? ভ্যাকসিন নিলেও সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু