

বালুরঘাট ; চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে। শুক্রবার ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন রোগীর আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার আশ্বিনপাড়ার বাসিন্দা জীবন রাহা বৃহস্পতিবার বিকেলে পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপরই রোগীর পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম মন্তব্য করতে চায়নি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। এদিন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা