নভেম্বর থেকেই রাজ্যে শুরু হতে চলেছে স্নাতকের ক্লাস। খুলতে পারে কলেজ, এমনটাই রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর থেকে স্নাতক স্তরের ক্লাস শুরু হতে পারে বলে জানা গিয়েছে। তবে কোভিড (Covid-19) নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে ক্লাস হবে অনলাইনে।
আরো পড়ুন- বাংলাদেশে পুজামন্ডপে কোরান রেখে আসা বাক্তি শনাক্ত, নাম ইকবাল হোসেন
গত বছরই গোটা বিশ্বে থাবা বসিয়েছিল করোনা। এরপর মারণ ভাইরাসের দু’টি ঢেউয়ে পুরোপুরি বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। গত বছর মার্চ থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছরে সরস্বতী পুজোর সময় কিছুদিন নবম থেকে দ্বাদশের ক্লাস হলেও বন্ধই আছে স্নাতক-স্নাতকোত্তরের ক্লাস। তবে এবার খুলতে পারে কলেজ। উচ্চশিক্ষায় কবে থেকে ক্লাস শুরু তা অভিভাবক থেকে পড়ুয়া জানতে চায় সব মহল। এই প্রসঙ্গেই উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন, “করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৮ নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হতে পারে। কোভিড নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে ক্লাস হবে অনলাইনে।”
প্রসঙ্গত, গত বছরের মতো এ বছরও স্নাতকে ভর্তির আবেদনের জন্য কোনও ফি লাগেনি। অনলাইনে সমগ্র ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ৩০ সেপ্টেম্বরের মধ্যে। অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথাও ছিল। কিন্তু পুজোর মাসে তা কার্যকর হয়নি। তবে আগামী মাস থেকে কলেজের দরজা খোলার পরিকল্পনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
২৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পড়ুয়াদের কোর্স সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজ অধ্যক্ষদের এই বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ পুরো ব্যবস্থাটি হবে অনলাইনে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনও ছাত্র বা শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। গত বছরের মত এবারও স্নাতকে ভর্তিতে ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং হয়নি। ব্যাঙ্কের মাধ্যমে বা অনলাইনে ভর্তির টাকা জমা নেওয়া হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন