লক্ষ্মীপুজোতেও শান্তি বজায় থাকল না বারাকপুরে। সকাল ১০টা নাগাদ কালিয়ানিবাস এলাকার একটি বাড়িতে ঘটল বিস্ফোরণ। ঘটনায় সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ।
আরো পড়ুন- গোয়ায় অভিষেক ম্যাজিক! কংগ্রেসের সংগঠন মিশে যাচ্ছে তৃণমূলে
স্থানীয় সূত্রে খবর, বারাকপুরের কালিয়ানিবাস রোড এলাকার ওই বাড়িতে থাকতেন দুই ভাড়াটিয়া। বুধবার সকালে সেই বাড়িতে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে সিলিংয়ের চাঙড়। তাতেই গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে বরাত জোরে বাড়িতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়েনি। না হলে আরও ভয়াবহ পরিণতি ঘটত বলেই মনে করা হচ্ছে।
ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে৷ সূত্রের খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে কিছু মাদক এবং কেমিক্যাল। এরপরই দুই ভাড়াটেকে আটক করার সিদ্ধান্ত নেয় পুলিশ৷ সঙ্গে বাড়ির বাসিন্দা আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান উত্তম দাস জানিয়েছেন, ভাড়া বাড়িটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশ খতিয়ে দেখছে, আসলে কী থেকে এই বিস্ফোরণ!

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”