

বাংলা হান্ট ডেস্ক: রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার তা আরও বেড়েছে। মঙ্গলবার সকালেরও একই অবস্থা। একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। উত্তর ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
একই সঙ্গে বুধবার বুধবার অর্থাৎ লক্ষ্মীপুজোর দিনও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের সব জেলাতে। দক্ষিণবঙ্গে বুধবারও বৃষ্টি হতে পারে। সেদিন থেকে বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অপর একটি নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূল হয়ে ঢুকেছিল। যা এখন মধ্যপ্রদেশের উপর রয়েছে। তার জেরেই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে আবার আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে বাংলার উপর। সেই নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশা সীমান্তে অবস্থান করছে। সেখান থেকে দখিনা পুবালি বাতাস প্রবল গতিতে রাজ্যে ঢুকছে। ফলে বাড়ছে বৃষ্টি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা, লাগোয়া রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হবে।
সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি ছিল অতিবৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবার থেকে একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
নিম্নচাপের কারণে উত্তাল দীঘার সমুদ্র। ইতিমধ্যেই জলোচ্ছাস দেখা গিয়েছে। দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর অবসরে অনেক পর্যটকই সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁদের বারবার সতর্ক করা হচ্ছে। সৈকতে মাইকিং করা হচ্ছে বলেও খবর।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার