হিলিঃ করোনা ঠেকাতে কঠিন সিদ্ধান্ত। ভারত থেকে বাংলাদেশগামী পণ্যবাহী লরি চালক ও খালাসিদের করোনা টিকা নিতে হবে। না হলে মিলবে না সীমান্ত পার হওয়ার ছাড়পত্র। খোদ বাংলাদেশি ব্যবসায়ী মহলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ এ দেশের ব্যবসায়ীরা। ফলে বন্ধের মুখে ব্যবসা।
আরো পড়ুন- ড্রাগন ফল চাষে লাভের মুখ দেখছেন বালুরঘাটের চাষীরা
সম্প্রতি বাংলাদেশের হিলি স্থল বন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের পক্ষ থেকে ভারতীয় হিলি সীমান্তে অবস্থিত হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের ( হেক্কা) মত পার্থক্যের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বন্ধ হতে চলেছে আমদানি রফতানি ব্যবসা। যার জেরে কয়েকশো লরি চালক ও খালাসিদের রুজিরোজগারে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশের ওই সংস্থার তরফে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছে আজ ৮ জুনের মধ্যে ভারত থেকে বাংলাদেশের হিলি বন্দর দিয়ে রপ্তানীতে পন্য বহনকারী পরিবহনের সাথে যুক্ত সমস্ত চালক ও খালাসিদের ভ্যাক্সিন প্রদান একশো শতাংশ করতে হবে। সমস্ত চালক ও খালাসিদের ভ্যাক্সিন প্রদান করার পর যেন পন্যবাহী গাড়ি গুলি বাংলাদেশে প্রবেশ করানো হয়। এমন দাবি সম্বলিত চিঠি হাতে পেয়ে ক্ষুদ্ধ ও মর্মাহত হিলি এক্সপোর্টাস এসোশিয়েসনের (হেক্কা) কার্যকর্তারা ।
হেক্কা’র কার্যকর্তাদের বক্তব্য সারা বিশ্বে যেখানে ভ্যাক্সিনের যোগানের অভাব রয়েছে বলে আমরা সবাই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বাংলাদেশ সংস্থ্যা কিভাবে এই অকল্পনীয় দাবি জানিয়ে চিঠি দেয়। যদিও যেহেতু এর সাথে দেশের আর্থিক স্বার্থ জড়িত সে কারনেই বিষয়টি নিয়ে হিলি এক্সপোর্টাস এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসনিক আধিকারিকগনের পাশাপাশি ভারত সরকারের বানিজ্য মন্ত্রকেও বিষয়টি জানিয়ে এই কাজের সাথে যুক্ত ব্যাক্তিদের অবিলম্বে ভ্যাক্সিন প্রদান করার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে হেক্কা কতৃপক্ষ।পাশাপাশি বাংলাদেশ সংস্থাকে ক্ষোভের পাশাপাশি তারা যে এরকম দাবি সম্বলিত চিঠিতে অপমানিত বোধ করছেন তা জানিয়ে ও এদেশে ভ্যাক্সিন প্রদান চললেও পাশাপাশি ভ্যাক্সিনের অভাবের বিষয়টি ও তারা উল্লেখ করে আগামী ৯ জুন থেকে হিলি স্থল বন্দর দিয়ে রপ্তানী বানিজ্য বন্ধ রাখার কথা জানিয়ে তাদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন সম্পাদক ধীরাজ অধিকারী।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”