বাংলা হান্ট ডেস্কঃ দলের সাংগঠনিক বৈঠকে ফেসবুক লাইভ নিয়ে দলনেত্রীর কাছে একপ্রকার ধমক খেতে হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মদনকে সাফ জানিয়ে দিলেন,“ যখন তখন ফেসবুকে যা খুশি বলা যাবে না” যদিও মিটিং শেষে মদনবাবু বললেন, দলনেত্রী তাঁকে ফেসবুক লাইভগুলি আরও সুন্দরভাবে করতে বলেছেন।
আরো পড়ুন- পাখির চোখ ২০২৪: অতীতের ব্যর্থতা ঝেড়ে ফেলে জাতীয়স্তরে গুরুত্ব বাড়াতে ঝাঁপাচ্ছে তৃণমূল
জানা গিয়েছে, শুক্রবার রাতে কামারহাটি পুরসভার প্রশাসক হতে চেয়ে মদন মিত্র নেত্রীর কাছে আবেদন জানান ফেসবুক লাইভে। যা তুমুল ভাইরাল হয়। পরে অবশ্য সেটি বিধায়কের ফেসবুক থেকে বাতিল করে দেওয়া হয়। যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে বিতর্ক দানা বাঁধায় অসন্তুষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এরপরই বৈঠকের এক ফাঁকে কামারহাটির বিধায়ককে উদ্দেশ্য করে নেত্রী বলেছেন, ‘ফেসবুকে যখন যা খুশই বলা যায় না।’ নেত্রীর এই ভর্ৎসনা নিয়ে অবশ্য লাইভে কিছু খোলসা করেননি মদন মিত্র। তবে, জানান, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁকে জানিয়েছেন যে, মদন মিত্রের কথা বহু লোক শোনেন। তাই লাইভটি যেন আরও ভালোভাবে সাজিয়ে-গুছিয়ে করা হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”