বাংলা হান্ট ডেক্সঃ তৃণমূলে (TMC) বড়সড় রদবদল! ২০২১-এর নির্বাচনে দুর্দান্ত জয়ের পর, শনিবার, ৫ জুন, প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেস দলে রাজ্যাভিষেক ঘটল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন ছিল, বিধানসভা নির্বাচনের পর, তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। আর সেখানেই দলের জাতীয় সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আরো পড়ুন- কলকাতায় মিড ডে মিলে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মুল অভিযুক্ত বেপাত্তা
একুশের নির্বাচন জয়ের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দল পরিচালনার ক্ষেত্রে কার্যত তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ পদে অভিষেক। শনিবার তৃণমূল যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনেই অভিষেক ইস্তফা দিয়েছেন। তৃণমূল যুব সভাপতি করা হল সায়নী ঘোষকে (Sayoni Ghosh)। তৃণমূল ভবনে এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’তৃণমূলে এক ব্যক্তি এক নীতি কার্যকর করা হয়েছে। ‘। বাংলার বাইরে দলের সংগঠন বিস্তারে জোর দেওয়া হবে বলে জানান পার্থ।
উল্লেখ্য, একুশের নির্বাচনে তৃণমূলের ঐতিহাসিক জয়ের নেপথ্যে অভিষেক অন্যতম কাণ্ডারী বলে মনে করে পর্যবেক্ষক মহলের একাংশ। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বড় ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে। এমনকী, নির্বাচনী প্রচারে অভিষেককে নিশানা করেছেন মোদী-শাহরাও। একুশের ফল ঘোষণার পর তৃণমূলের সাধারণ সম্পাদক পদে অভিষেককে যে দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”